স্টিভের আক্ষেপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইক্রোসফটের প্রধান নির্বাহী স্টিভ বালমার
মাইক্রোসফটের প্রধান নির্বাহী স্টিভ বালমার

উইন্ডোজ অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোনের ধীরে চলো নীতি নিয়ে আক্ষেপ করেছেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী স্টিভ বালমার। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে, বিনিয়োগকারীদের নিয়ে আয়োজিত সাম্প্রতিক এক সভায় বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রধান নির্বাহীর মুখ থেকে আক্ষেপ ঝরেছে।
১৯ সেপ্টেম্বর মাইক্রোসফটের বার্ষিক সভায় স্টিভ বালমার জানান, ১৩ বছরে বেশ কিছু ভুল পদক্ষেপ থাকলেও মাইক্রোসফটের ভবিষ্যত্ ছিল সম্ভাবনাময়।
২০০০ সালে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের কাছ থেকে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর দায়িত্ব বুঝে নেন বালমার। এক যুগের বেশি সময় মাইক্রোসফট পরিচালনার পর চলতি বছরের আগস্ট মাসে এক বছরের মধ্যে/// মাইক্রোসফটপ্রধানের পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন তিনি।
মাইক্রোসফট নিয়ে আক্ষেপ করে বালমার বলেছেন, ‘একটি বিষয়ে আমার আক্ষেপ রয়েছে, তা হলো, ২০০০ সালের শুরুর দিকেই মুঠোফোন বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়া। উইন্ডোজের মতো প্ল্যাটফর্ম হাতে থাকার পরও দূরদর্শী সিদ্ধান্ত নিতে না পারার আক্ষেপ তাঁকে পোড়াচ্ছে বলেও জানান বালমার।
বালমারের পর মাইক্রোসফটের প্রধান নির্বাহীর দায়িত্ব কে নেবেন, সে বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি মাইক্রোসফটের সভা থেকে। তবে নকিয়ার মোবাইল ইউনিট কিনে নেওয়ার পর মুঠোফোনের বাজারে জোর দেওয়ার বিষয়টি মাইক্রোসফটের নির্বাহীরা তুলে আনেন।