স্টেট ইউনিভার্সিটি-স্বপ্ন নিয়ে ক্রিকেট কুইজের পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘স্টেট ইউনিভার্সিটি–স্বপ্ন নিয়ে ক্রিকেট কুইজ’
‘স্টেট ইউনিভার্সিটি–স্বপ্ন নিয়ে ক্রিকেট কুইজ’

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় আয়োজিত ‘স্টেট ইউনিভার্সিটি–স্বপ্ন নিয়ে ক্রিকেট কুইজ’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় ৪ মে। স্থানীয় একটি হোটেলে চার পর্বের মোট ১২ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক জাভেদ ওমর বেলিম ও মহিলা ক্রিকেট দলের খেলোয়াড় জাহানারা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের রেজিস্ট্রার প্রফেসর এ ওয়াই এম ইকরাম-উদ্-দৌলা, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের পাবলিক রিলেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল কমিউনিকেশনের হেড মুজতবা আহমেদ মুরশেদ, প্রভাষক জিনাত শারমিন ও প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক৷ পুরস্কার হিসেবে বিজয়ীরা পেয়েছেন একটি করে অ্যান্ড্রয়েড ট্যাব, স্মার্টফোন অথবা ডিজিটাল মিউজিক প্লেয়ার।