স্টেম সেলের ক্লোনিং-প্রক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞানীরা গবেষণাগারে মানুষের ডিম্বকোষ এবং ত্বকের কোষ থেকে স্টেম সেল সংগ্রহ করে ক্লোনিং করেছেন। এ প্রক্রিয়ায় ভবিষ্যতে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ তৈরি ও প্রতিস্থাপনের সম্ভাবনা রয়েছে। ক্লোনিং হচ্ছে অযৌন প্রক্রিয়ায় প্রাণীকোষের প্রতিরূপ সৃষ্টি। এ ক্ষেত্রে নির্দিষ্ট রোগীর শরীরের একটি কোষ এবং দাতার কাছ থেকে সংগৃহীত একটি অনিষিক্ত ডিম্বকোষের মিশ্রণ ঘটানো হয়।