স্ট্যাটাসের গরম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোখতার ইকবাল তার ফেসবুক অ্যাকাউন্টে গরম নিয়ে একটা স্ট্যাটাস দিল। পোস্টটি ছিল এ রকম—উফ্, গরম!!! তার নিচে কমেন্টগুলো যেমন পড়ল—

মোখতার ইকবাল
উফ্, গরম!!!
আদি আকরাম ঠিক বলছেন, ভাই। গরমে মাথা নষ্ট। সূর্যের কিছু একটা হইছে!

অচেনা পাখি গরম তো এখনো পড়েইনি, এখনই ‘উফ্, আহ্’ করছেন? আরও গরম আসতেছে। এমন গরম পড়বে, বরফের উপ্রে শুইয়াও শান্তি পাবেন না।
রসিক লাল :) :) :)
শোয়েব আলী এই গরমের জন্য দায়ী ওই রাজনৈতিক দলগুলা। তারা দেশটাকে আগুনের চুলার ওপর বসিয়ে দিয়েছে। দেশকে ঠান্ডা করতে প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সমঝোতা। জনতা, গর্জে ওঠো আরেকবার!
মধুগড় আনারস ঘরে বসে বসে মধুগড়ের মিষ্টি আনারস খেতে চাইলে এখনি ভিজিট করুন আমাদের সাইট। তিনটি আনারস কিনলে একটা আনারস ফ্রি। আমাদের সাইটের কোথাও কোনো শাখা নেই।
আলোকিত আঁধার Ki hoYse?
আলাল খান আমি ফেসবুকে নিয়মিত লাইক কমেন্ট করি। কোনো কোনো পোস্টে দশটারও বেশি লাইক দিতে পারি। প্লিজ অ্যাড মি।
বাদামি মানিক গরমের কথা আর বইলেন না। সারা দিন এই জিরজিরা শরীর নিয়া টপলেস থাকতেছি, তা–ও লাভ হইতেছে না!
সিম্পল সেঁউতি যারা গরম গরম করে এত কথা বলছেন, তারা কি জানেন এই গরমের উৎস কী? কেন এই গরম? গ্রিনহাউস এফেক্টের কারণে...
গল্পের গরু এইটা কিছু হইল?
সিম্পল সেঁউতি এই গরম। কিছুদিনের মধ্যেই পৃথিবী মরুভূমি হয়ে যাবে। তখন দেখব কত স্ট্যাটাসবাজি করতে পারেন আপনারা!! এখনই সময় আরও গাছ লাগান!
আলাল খান অ্যাড মি ফ্রেন্ড...
বিপ্লবী ফেলু ঢাকায় এত গরম কেন, মেয়র সাহেব জবাব চাই!
মরু উদ্যান সুপার লাইক। প্রবলেমের গোড়ায় কুঠারাঘাত করেছেন, ভাই। জাতি আপনারে মনে রাখবে।
মিলন শেখ আমার কমেন্টটা মুছে দিলেন, ভাই? সত্য কথা শুনতে আসলে কারও ভালো লাগে না! ঠিক আছে, আর কখনো আপনার স্ট্যাটাসে কমেন্ট করব না!
কসাই কালু খাঁ সস্তায় গরুর মাংস বিক্রি করছি। যারা চান সরাসরি যোগাযোগ করেন। আগে এলে আগে পাবেন। বি. দ্র.: মাংসে হাড় নাই।
মেঘ বালিকা তুমরা কী নিয়ে কথা বলছ, বলবা pls!
লেট লতিফ দূরে গিয়া মর...
মতিন স্যার গরম লাগছে লাগুক, খেয়াল রাখবেন ঘামাচি যেন না হয়। ঘামাচি ইজ ইনজুরিয়াস টু হেলথ। সো ঘামাচি থেকে সাবধান!
সিসি হাউস ফ্যান এই ফ্যান হিরো বা হিরোইনের ভক্ত ফ্যান না। এই ফ্যান খুবই কাজের জিনিস। দুই ঘণ্টা চার্জ করলে দশ ঘণ্টা সার্ভিস দেয়। ডিজিটাল গরমে চাই ডিজিটাল সিসি হাউস চার্জার ফ্যান। আজই যোগাযোগ করুন।
মানবিক মালেক গরম লাগছে, শার্ট খুইলা দে...স্ট্যাটাস দেওনের কী হইল! আঁতলামি করিস ব্যাটা?
মনোজ মিত্র এক হাজার লাইক, ভাই। একেবারে মনের কথা বলেছেন!
আলাল খান অ্যাড মি ফ্রেন্ড...
সুররিয়াল রিয়াল নিজের কথাই খালি ভাবলেন, ভাই? এই গরমে কত মানুষ কলকারখানায় কাজ করছে, কই তাদের কথা তো বললেন না! আসলে দুনিয়াটা সেলফিশ জায়গা...খুবই সেলফিশ জায়গা!
গোলাপি সকাল বেশি করে নেবু দিয়া ছরবত বানায়ে খান। সঙ্গে ছ্যালাইনও খান। ছ্যালাইন বাজার থেকে কিনতে পারেন বা নিজেও বানাইতে পারেন। চাইলে রেছিপি ইনবক্সে দিব!
আলাল খান অ্যাড মি অ্যাড মি!!!
মোখতার ইকবাল স্ট্যাটাসটা আসলে দিয়েছিলাম কফি খাওয়ার আগে। তখন কফিটা খুব গরম ছিল। তাই কফির গরমের কথা লিখেছিলাম। কিন্তু আপনাদের অনবদ্য কমেন্টগুলো পড়তে পড়তে কফিটা ঠান্ডা হয়ে গেছে! হট কফিকে কোল্ড কফি বানিয়ে দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ! আর আলাল খান, চিন্তা করবেন না, অ্যাড আপনি হবেনই! :)