স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের জন্য কন্টাক্ট সেন্টার স্থাপন করবে জিপিআইটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রামীণফোনের সহযোগী প্রতিষ্ঠান জিপিআইটি ৪ এপ্রিল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ১০০ আসনের কন্টাক্ট সেন্টার প্রকল্প বাস্তবায়নে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ সময় জিপিআইটির ভারপ্রাপ্ত প্রধান বাণিজ্যিক কর্মকর্তা এ কে এম ফাহমেদুল হক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হেড অব কনজ্যুমার ব্যাংকিং সন্দীপ বোস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। জিপিআইটির সিইও পিটার অ্যান্থনি ডিনিডিয়াল, সিএফও ক্রিস্টি থোয়েন, ডিরেক্টর অপারেশন্স সৈয়দ সোয়াহেল রেজা এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও জিম ম্যাককাবে ও সিএফও ইমতিয়াজ সাত্তার উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি