স্ট্রবেরি সংগ্রহে রোবট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ট্রবেরি সংগ্রহে রোবট
স্ট্রবেরি সংগ্রহে রোবট

জাপানে অত্যাধুনিক একটি রোবট তৈরি করা হয়েছে, যা বাগান থেকে পাকা স্ট্রবেরি তুলতে পারে। নির্মাতাদের দাবি, স্ট্রবেরি তোলার কাজের দুই-তৃতীয়াংশই করতে পারবে এই রোবট। প্রতি আট সেকেন্ডে একটি করে পাকা ফল তুলতে সক্ষম এই রোবট তিনটি ক্যামেরা ব্যবহার করে পাকা  স্ট্রবেরি শনাক্ত করে। পরে   সেগুলো বোঁটা থেকে ছাড়িয়ে ঝুড়িতে রাখে। ছয় ফুট ছয় ইঞ্চি লম্বা রোবটটির নির্মাতাপ্রতিষ্ঠান শিবুয়া সেইলকির কর্মকর্তা মিৎসুতাকা কুরিতা বলেন, এই রোবট স্ট্রবেরির সারির   ভেতরে পাতা লাইনের ওপর দিয়ে চলাচল করবে। রং দেখে বুঝতে পারে, কোন স্ট্রবেরি পেকেছে। আগামী বছর বাজারে বিক্রি করা হবে এ ধরনের রোবট। প্রতিটির মূল্য ৫০ হাজার ডলার।
এএফপি।