স্ট্রোকের রোগীদের জন্য ‘রোবো লেগ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মস্তিষ্কে রক্তক্ষরণজনিত অসুস্থতায় আক্রান্ত রোগীদের জন্য সুখবর। হল্যান্ডের বিজ্ঞানীরা তাঁদের জন্য আবিষ্কার করেছেন এক নতুন ধরনের কৃত্রিম যন্ত্র, যার মাধ্যমে অবশ হয়ে যাওয়া শরীরের বিভিন্ন অংশকে চলাচল উপযোগী করা সম্ভব।‘লোয়ার-এক্সট্রিমিটি পাওয়ারড এক্সো-স্কেলেটন’ (এলওপিইএস) নামের এই যন্ত্রটি মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত একজন রোগীর শরীর ও মনকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে পারঙ্গম।কেবল মস্তিষ্কে রক্তক্ষরণই নয়, মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়া রোগীও এই যন্ত্র ব্যবহার করলে ধীরে ধীরে চলাফেরায় স্বাভাবিকতা ফিরে পাবেন বলে মনে করছেন বিজ্ঞানীরা। এমনকি পা হারানো ব্যক্তিও এই যন্ত্র ব্যবহার করলে স্বাভাবিকতার সঙ্গে চলাচল করতে পারবেন।আশা করা যাচ্ছে, আগামী বছরের যেকোনো এক সময় এই এলওপিইএস বিশ্ববাজারে বাণিজ্যিকভিত্তিতে বিক্রি শুরু হবে। বিবিসি।