স্তন ক্যানসার সেবায় অনলাইন নিবন্ধনসুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্তন ক্যানসার সেবায় অনলাইন নিবন্ধনসুবিধা
স্তন ক্যানসার সেবায় অনলাইন নিবন্ধনসুবিধা

আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্প পরিচালিত স্তন ক্যানসার ই-হেলথ কর্মসূচিতে অনলাইনে রোগী নিবন্ধনপ্রক্রিয়া চালু করা হয়েছে। এখন থেকে ঘরে বসে যে কেউ অনলাইন ফরম পূরণ করে বিনা মূল্যে চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। এই নিবন্ধনপ্রক্রিয়া কর্মসূচির ইলেকট্রনিক মেডিকেল রেকর্ডের (ইএমআর) সঙ্গে সম্পৃক্ত।

ফলে পরে যেকোনো সময়ে রোগীর ফলোআপ করার প্রয়োজন পড়লে নিবন্ধন নম্বর নিয়ে যোগাযোগ করতে পারবেন। নিবন্ধন করার ওয়েব ঠিকানা: www.agbreastcare.org/schedule-an-appointment।
বাংলায় স্তন ক্যানসারের লক্ষণ, উপসর্গ, প্রতিকার ইত্যাদি বিষয়ে তথ্যও রয়েছে এই সাইটে। ঠিকানা: www.agbreastcare.org/banglainfo। নিবন্ধন করার আগে এ তথ্যগুলো যে কেউ দেখে নিতে পারেন।
—বিজ্ঞপ্তি