স্তন ক্যানসারের চিকিৎসা বিষয়ে ওয়েবসাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্তন ক্যানসার ও এর চিকিৎসার নানা তথ্য নিয়ে আমাদের গ্রাম ব্রেস্ট কেয়ার সেন্টারের উদ্যোগে চালু হয়েছে নতুন একটি ওয়েবসাইট। স্তন ক্যানসার সম্পর্কে মানুষকে সচেতন করতেই এ ওয়েবসাইট চালু করা হয়েছে। এতে স্তন ক্যানসার কী, এর লক্ষণ, ঝুঁকি, পরীক্ষা ও রোগ নির্ণয়, চিকিৎসা, ওষুধসহ নানা বিষয়ের পরামর্শ পাওয়া যাবে। আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্পের পরিচালক রেজা সেলিম জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কয়েকজন অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে এই ওয়েবসাইট তৈরি করা হয়েছে। এতে ইন্টারনেটে বাংলায় ব্যবহারকারীরা স্তন ক্যানসার সম্পর্কে সম্যক ধারণা পাবেন।
ঠিকানা: www.agbreastcare.org/banglainfo। —বিজ্ঞপ্তি