স্তনের ক্যানসারে ডায়াবেটিস যুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের গবেষকেরা ডায়বেটিসের সঙ্গে স্তন ক্যানসারের সম্পর্ক খঁুজে পাওয়ার কথা দাবি করেছেন। সাম্প্রতিক এক গবেষণার সূত্রে এই তথ্য পাওয়ার দাবি করেছেন তঁারা। আজ শুক্রবার বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।গবেষকদের মতে, টাইপ ২ ডায়েবেটিস আক্রান্ত বয়স্ক নারীদের ক্ষেত্রে স্তন ক্যানসারের ঝঁুকি ২৭ শতাংশ বেশি। ব্রিটিশ জার্নাল অব ক্যানসারে প্রকাশিত এক নিবন্ধে গবেষকেরা দাবি করেন, ৪০ ধরনের গবেষণা করে স্তন ক্যানসারের সঙ্গে ডায়বেটিসের যোগসূত্র থাকার বিষয়টি জানা গেছে। গবেষণার জন্য স্তন ক্যানসার আক্রান্ত ৫৬ হাজার নারীর তথ্য বিশে্লষণ করেছেন তঁারা।গবেষকদের তথ্যমতে, মুটিয়ে গেলে বা ওজন বেড়ে গেলে ডায়বেটিস ও স্তন ক্যানসার দুটোই হতে পারে। ইন্টারন্যাশনাল প্রিভেশন রিসার্চ ইনস্টিটিউটের গবেষক পিটার বয়েল জানান, টাইপ ২ ডায়াবেটিস থাকলে স্তন ক্যানসার কেন হয়, এর কারণটি অবশ্য এখনো অজানা। এই ক্যানসার থেকে রক্ষা পেতে গবেষকেরা নারীদের ওজন নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিয়েছেন।