স্ত্রী হারিয়ে যাওয়ার পর
স্বামী: আমার স্ত্রীকে খুঁজে পাচ্ছি না! শপিং করতে গিয়েছিল, এখনো বের হয়নি!
পুলিশ: তিনি দেখতে কেমন?
স্বামী: ভালো করে খেয়াল করিনি।
পুলিশ: স্লিম, নাকি হেলদি?
স্বামী: স্লিম না, মনে হয় হেলদিই হবে।
পুলিশ: উচ্চতা কেমন?
স্বামী: কখনো চেক করিনি।
পুলিশ: পরনে কী ছিল?
স্বামী: শাড়ি না সালোয়ার-কামিজ, ঠিক মনে করতে পারছি না!
পুলিশ: তিনি কি গাড়ি নিয়ে বেরিয়েছিলেন?
স্বামী: হ্যাঁ।
পুলিশ: গাড়ির রং কী?
স্বামী: কালো, অডি এএইট, সুপারচার্জড থ্রি পয়েন্ট জিরো লিটার ভি৬ ইঞ্জিন, ৩৩৩ হর্সপাওয়ার, টিপট্রোনিক অটোমেটিক ট্রান্সমিশন সঙ্গে ম্যানুয়াল মোড। এলইডি হেডলাইট আছে গাড়িটার, সব লাইট ফাংশনের জন্য লাইন এমিটিং ডায়োড ইউজ করে। আর সামনের বাঁ পাশের দরজায় সামান্য একটা আঁচড়ের দাগ আছে...! (ভদ্রলোক হাউমাউ করে কাঁদতে শুরু করলেন)
পুলিশ: কাঁদবেন না, স্যার! আমরা আপনার গাড়িটা খুঁজে বের করতে যথাসাধ্য চেষ্টা করছি।