স্থগিত হলো জ্ঞানমেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যপ্রযুক্তি ও লোকজ মেলার সমন্বিত রূপ ‘জ্ঞানমেলা’ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্প। ১০ জানুয়ারি থেকে বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা হাইস্কুল মাঠে হওয়ার কথা ছিল দুই দিনের এ মেলা। গতকাল এক জ্ঞানমেলা উদ্যাপন কমিটির আহ্বায়ক শেখ জলিলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনিবার্য কারণে মেলা স্থগিত করার ঘোষণা দেওয়া হয়ে। পরবর্তীতে জ্ঞানমেলা আয়োজনের তারিখ পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।