স্থলে চরে যে - স্থলচর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক কথায় প্রকাশ করো  শেষ অংশ
প্রিয় সমাপনী পরীক্ষার্থী, বাংলা বিষয়ে ১১নং প্রশ্নটি থাকবে এক কথায় প্রকাশ। নিচে কিছু গুরুত্বপূর্ণ ‘এক কথায় প্রকাশ’ দেওয়া হলো।

শ
শিক্ষাগ্রহণ করছে যে শিক্ষানবিশ
শত্রুকে হনন করে যে শত্রুঘ্ন

ল
লোকমুখে যা শোনা যায় জনরব, জনশ্রুতি
লবণাক্ত নয় যা আলুনি

র
রাত্রির প্রথম ভাগ পূর্বরাত্র
রাত্রির শেষ ভাগ পররাত্র
রাজা অথচ ঋষি রাজর্ষি

স
সন্তান প্রসব করে যে প্রসূতি
সব জানেন যিনি সবজান্তা
সমান পতি যার সপত্নী
সোনার মতো রং যার সোনালি
সেবা করার ইচ্ছা শুশ্রূষা
স্থলে চরে যে স্থলচর
সমগ্র জীবনব্যাপী যাবজ্জীবন

হ
হিসাব করে না যে বেহিসাবি
হিত চিন্তা করে যে হিতৈষী।

সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা 