স্থায়ী দাম্পত্যে সুখের উৎস

মানুষ নিজের সঙ্গী বা সঙ্গিনীর কাছ থেকে শুধু যে ভালোবাসা বা বন্ধুত্বই চান, তা নয়। বরং তাঁরা সবচেয়ে কাছের মানুষটিকে দেখতে চান সৃজনশীল অনুপ্রেরণার উৎস হিসেবে। এতে স্বামী-স্ত্রী উভয়ের ব্যক্তি ও পেশাজীবনে দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জন সহজ হয়। নারী-পুরুষের সম্পর্কে তৃতীয় জনের (বিবাহবহির্ভূত) আবির্ভাবকেও ইতিবাচকই বিবেচনা করছেন সুখী দাম্পত্যের উৎস অনুসন্ধানী মার্কিন গবেষকেরা। কারণ, এতে দাম্পত্যের স্থায়িত্ব নিয়ে তাঁদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায় এবং পরস্পরের প্রতি বাড়তি মনোযোগ দেওয়ার প্রবণতাও তৈরি হয়। যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে অনুষ্ঠিত ‘আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব সায়েন্স’ শীর্ষক সম্মেলনে এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক আলি ফিংকেল ও তাঁর সহযোগীরা বলছেন, কর্মব্যস্ততাময় বর্তমান যুগে দম্পতিরা এখন পরস্পরের সঙ্গে আগের যেকোনো সময়ের তুলনায় অনেক কম সময় কাটান। এতে
তাঁদের মধ্যে স্পষ্টত অতৃপ্তি থেকে যায়। এ ক্ষেত্রে নারী বা পুরুষটির জীবনে আকস্মিক অন্য কারও উপস্থিতির সম্ভাবনাও বৃদ্ধি পায়। টেলিগ্রাফ।