স্থূলতা রোধে ঘাস?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘাস
ঘাস

প্রতিদিনের খাবারে চর্বি গ্রহণ থেকে আমাদের বিরত রাখতে সামুদ্রিক ঘাস বা শৈবাল ব্যবহার করা যেতে পারে। যুক্তরাজ্যের একদল গবেষক এ তথ্য জানিয়েছেন। কেক, মাংসের কিমা ও পেস্ট্রির মতো চর্বিবহুল খাবারকে আরও স্বাস্থ্যকর করে তুলতে সামুদ্রিক ঘাসের সম্ভাব্য ব্যবহার নিয়ে কাজ করছেন নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর সেল অ্যান্ড মলিকিউলার বায়োসায়েন্সেসের অধ্যাপক জেফ পিয়ারসন ও তাঁর সহযোগীরা। পিয়ারসন বলেন, সামুদ্রিক ঘাসের উপাদান ব্যবহারে খাবার থেকে চর্বিজাতীয় উপাদান গ্রহণের পরিমাণ ৭৫ শতাংশ পর্যন্ত কমানো যাবে। ইতিমধ্যে শৈবালজাতীয় উপাদানসমৃদ্ধ পাউরুটি তৈরি করে উৎসাহব্যঞ্জক ফলাফল পাওয়া গেছে। স্বাভাবিক খাবারের বিকল্প হিসেবে এটি কতটা কার্যকর, তা এখন চিকিৎসাবিজ্ঞানের ভিত্তিতে পরীক্ষা করতে হবে। ইনডিপেনডেন্ট।