স্থূলতার জন্য দায়ী ভিডিও গেমস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিডিও গেমসের নেশা শুধু শিশুদেরই নয়, অনেক তরুণকেও প্রবলভাবে আকৃষ্ট করে। কিন্তু উগ্র ধাঁচের এই গেমসের ক্ষতিকর প্রভাব কেবল আক্রমণাত্মক মনোভাব বৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তা কিশোরদের অতিরিক্ত খাবার গ্রহণ ও প্রতারণার প্রবণতাও বাড়িয়ে দেয়। যুক্তরাষ্ট্রে নতুন এক গবেষণার ভিত্তিতে বিজ্ঞানীরা এ তথ্য জানিয়েছেন। ওহাইও স্টেট ইউনিভার্সিটির কমিউনিকেশন ও সাইকোলজি বিভাগের অধ্যাপক ব্র্যাড বুশম্যানের নেতৃত্বে একদল মনোবিজ্ঞানী ১৩ থেকে ১৯ বছর বয়সী ১৭২ জন ছাত্রছাত্রীর ওপর গবেষণা করেন। এতে দেখা যায়, সাধারণ ভিডিও গেমসের তুলনায় আগ্রাসী ধরনের ভিডিও গেমস খেলে অভ্যস্ত ছাত্রছাত্রীরা বেশি চকলেট খেয়েছে এবং প্রতারণামূলক আচরণ করেছে। পিটিআই।