স্থূলতার প্রতি অনীহা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থূলকায় বা অতিরিক্ত ওজনের মানুষ বা তাঁদের ছবি দেখলে অন্যদের ঘ্রাণশক্তি প্রভাবিত হয়। যুক্তরাষ্ট্রের একদল গবেষক সম্প্রতি এ কথা জানিয়েছেন। ইন্টারন্যাশনাল জার্নাল অব অবেসিটি সাময়িকীর অনলাইন সংস্করণে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক অ্যাঙ্গেলা ইনকোলিনগো রদ্রিগেজ বলেন, স্থূলকায় মানুষদের প্রতি অন্যদের সূক্ষ্ম নেতিবাচক ধারণা থাকে। অবচেতনায়ও এ ধরনের নেতিবাচক ধারণা থাকতে পারে। আর এ ধরনের ধারণা তাঁদের ঘ্রাণশক্তির ওপর প্রভাব ফেলে। গবেষণায় অংশগ্রহণকারী একদল স্বেচ্ছাসেবীর ওপর পরিচালিত জরিপে দেখা যায়, তাঁরা স্থূলকায় ব্যক্তিদের সামনাসামনি বা ছবিতে দেখার পর বিভিন্ন খাবারের ঘ্রাণ অন্যান্য সময়ের তুলনায় কম টের পান। কিন্তু গড়পড়তা ওজনের মানুষদের দেখলে সাধারণত ওই স্বেচ্ছাসেবীদের ঘ্রাণশক্তির ওপর কোনো নেতিবাচক প্রভাব সাধারণত পড়ে না। আইএএনএস।