
অভিনয়শিল্পী স্পর্শিয়া। তাঁর মা সুজান হক লেখালেখি করেন। আজ জেনে নেওয়া যাক স্পর্শিয়া ও তাঁর মায়ের ভালো লাগা-মন্দ লাগার কিছু কথা।১. পছন্দের পোশাক
স্পর্শিয়া: যেকোনো রঙের সুতির শাড়ি।
মা: প্যান্ট, শার্ট ও মেয়েদের পাঞ্জাবি।
২. প্রিয় লেখক
স্পর্শিয়া: সুনীল গঙ্গোপাধ্যায় ও সমরেশ মজুমদার।
মা: লিও তলস্তয়, হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন, আখতারুজ্জামান ইলিয়াস ও সিগমন্ড ফ্রয়েড।
৩. কোথায় ঘুরতে বেশি পছন্দ করেন?
স্পর্শিয়া: নিরিবিলি যেকোনো স্থানে। তবে সমুদ্র আমাকে খুব টানে।
মা: খোলা আকাশের নিচে এবং অরণ্য-প্রকৃতিতে ঘুরতে বেশি পছন্দ করি।
৪. অবসর কাটে কীভাবে?
স্পর্শিয়া: বই পড়ে, গান শুনে আর ছবি এঁকে।
মা: বাগান পরিচর্যা, সেলাই এবং কবিতা লিখে।
৫. যা খেতে ভালো লাগে
স্পর্শিয়া: মুলা ছাড়া সব খাবারই আমার প্রিয়।
মা: ফল খেতে ভালো লাগে। পছন্দ করি সবজিও।
৬. পত্রিকায় সবার আগে যে খবর পড়ি
স্পর্শিয়া: পত্রিকা পড়ার সময় পাই না।
মা: প্রথমে খবরের শিরোনাম পড়ি। এরপর পড়ি সম্পাদকীয় পাতার কলামগুলো।
৭. রেগে গেলে কী করেন?
স্পর্শিয়া: আমার রাগ খুব বেশি। তাই রেগে গেলে আমার চেহারা কাউকে দেখাতে চাই না আমি—বাথরুম ভেতর থেকে বন্ধ করে চুপচাপ বসে থাকি।
মা: রেগে গেলে আমি চুপচাপ বসে থাকি এবং অঝোর ধারায় কাঁদি।
সাক্ষাৎকার: আলতাফ শাহনেওয়াজ