স্পর্শে মানুষ চিনবে স্মার্টফোন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাচস্ক্রিন
টাচস্ক্রিন

পাসওয়ার্ডের যুগ যে অচল হতে চলেছে গুগলের কর্মকর্তারা তা আগেই জানিয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের একদল গবেষক নতুন এক ধরনের সফটওয়্যার তৈরি করেছেন যা স্মার্টফোন ও ট্যাবলেটের টাচস্ক্রিনে ব্যবহারকারীর স্পর্শ শনাক্ত করতে পারবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নিউ সায়েন্টিস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইলিনয় ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকেদের তৈরি এ সফটওয়্যারটির নাম ‘সাইলেন্ট-সেন্স’। তাঁদের দাবি, ৯৯ শতাংশ ক্ষেত্রে এ সফটওয়্যার সঠিক ব্যবহারকারীকে চিনতে পারে।

ফোনের বিল্টইন সেন্সর ব্যবহারকারীর স্মার্টফোনে স্পর্শ করার ও চাপ দেওয়ার ধরন, সময়, আঙুলের আকার, অবস্থান প্রভৃতি তথ্য রেকর্ড করে এবং ব্যবহারকারীর স্পর্শ শনাক্ত করে স্মার্টফোনের নিরাপত্তা ব্যবস্থা হিসেবে কাজ করতে পারে।