স্ফেনিক সংখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংখ্যাতত্ত্ববিদ্যায় যে সকল সংখ্যা তিনটি পৃথক মৌলিক সংখ্যার গুণফল, তাদের স্ফেনিক সংখ্যা বলে। যেমন: ২৩০ = ২x৫x২৩; এ কারণে ২৩০ সংখ্যাটি একটি স্ফেনিক সংখ্যা। অন্যদিকে, ৬০ = ২২x৩x৫ হলেও ৬০ কিন্তু স্ফেনিক সংখ্যা নয়। কারণ, স্ফেনিক সংখ্যার সংজ্ঞা অনুসারে পূর্ণ সংখ্যার জন্য তিনটি ভিন্ন মৌলিক গুণনীয়ক থাকবে। অবাক করার বিষয় হলো, প্রতিটি স্ফেনিক সংখ্যার আটটি করে ভাজক থাকে। যদি n=p.q.r হয়, তবে n-এর ভাজকগুলোর সেট হবে {1,p,q,r,pq,pr,qr,n}। এ রকম কয়েকটি সংখ্যা হলো ৩০, ৪২, ৬৬, ৭০, ১৫৪, ১৮৫ প্রভৃতি। ২৩০ (=২ x ৫ x ২৩) ও ২৩১ (= ৩ x ৭ x ১১) হলো প্রথম ধারাবাহিক প্রকৃতির স্ফেনিক সংখ্যা। এখন পর্যন্ত জানা বৃহত্তম স্ফেনিক সংখ্যা হলো (২৪৩,১১২,৬০৯ — ১) x (২৪২,৬৪৩,৮০১ — ১) x (২৩৭, ১৫৬, ৬৬৭-১)।