স্বচ্ছ নির্বাচনের পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অাঁকা: শিখা
অাঁকা: শিখা

এত টাকা খরচ করে নির্বাচনে হেরে গিয়েও আবার এত দামি একটা গাড়ি কিনে ফেললেন! এত টাকা পেলেন কোথায়?
প্রচারণার জন্য যেসব পোস্টার আর ব্যানার ছাপিয়েছিলাম, নির্বাচন শেষে সেগুলো কেজিদরে বেচে দেওয়ায় গাড়ি কেনার টাকা হয়ে গেছে!

অাঁকা: শিখা
অাঁকা: শিখা

নির্বাচন একটা খেলা, আর খেলতে গেলে ফাউল হবেই!
ঠিক বলছেন ভাই, তবে এটা আজব একটা খেলা! এখানে ফাউল হলেও রেফারি কার্ড দেখায় না, উল্টা হেল্প করে!


অাঁকা: শিখা
অাঁকা: শিখা

সিটি করপোরেশন নির্বাচন তো হয়ে গেল, এখন মেয়রের কাছে আপনার প্রত্যাশা কী?
আশা একটাই, সিটি করপোরেশনের মেয়র যেন সিটি করাপশন মেয়র না হয়ে যায়!


অাঁকা: শিখা
অাঁকা: শিখা

ভেতরে ব্যালট বাক্স দখল করে ভোট দিচ্ছে আর আপনি এখানে স্ট্যাচু অব লিবার্টির মতো দাঁড়িয়ে আছেন?
একজন সাংবাদিক হিসেবে আপনার জানা উচিত, ঘটনা পুরোপুরি ঘটে না গেলে কিছুই করার নেই!

অাঁকা: শিখা
অাঁকা: শিখা

শুনছস, এত জালিয়াতির পরও নির্বাচন কমিশন দাবি করেছে, নির্বাচন নাকি স্বচ্ছ হইছে!
নির্বাচনে যা হইছে, তা তো সাংবাদিকদের ক্যামেরায় স্পষ্টই দেখা গেছে, এই দিক দিয়ে স্বচ্ছ নির্বাচনই বলতে পারিস!

অাঁকা: শিখা
অাঁকা: শিখা

জীবনের প্রথম ভোট দিতে পারিসনি বলে সারা দিন কান্নাকাটি করতে হবে? কান্না থামা!
আরে রাখো তোমার ভোট। আমি কি ভোটের জন্য কাঁদছি! আমার বন্ধুরা সবাই ভোট দেওয়ার পর আঙুলে কালি লাগানো সেলফি ফেসবুকে আপ করছে। আমিই কেবল দিতে পারলাম না! ই ই ই...!

আপু, এই নাও, তোমার জন্য কালির ডিব্বা নিয়া আসছি, যত খুশি আঙুলে লাগিয়ে সেলফি তোলো, তবু কান্না থামাও।