স্বপ্ন ও গণিত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণিত শেখো, স্বপ্ন দেখো—এটি আমাদের উৎসবের চিরকালীন স্লোগান। উৎসব মঞ্চের পেছনে বড় যে ব্যাক-ড্রপ থাকে তাতে বড় বড় করে এই স্লোগান লেখা থাকে। কাজে কারও চোখ এড়ানোর সুযোগ থাকে না। ফলে, প্রশ্নোত্তর পর্বে স্বভাবতই অনেকে প্রশ্ন করেন—কেন আমরা স্বপ্ন দেখতে বলি? আর গণিতের সঙ্গে স্বপ্নের কী সম্পর্ক? আগেভাগে বলেরাখি—মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তার মস্তিষ্কে নানা ধরনের হিসাব-নিকাশ হতে থাকে। তারই বহিঃপ্রকাশ স্বপ্ন। তবে, আমরা উৎসবে যে স্বপ্নের কথা বলি তার সঙ্গে রাতের স্বপ্নের কোনো সম্পর্ক নেই। বরং যে স্বপ্ন ঘুমোতে দেয় না, স্বপ্ন পূরণের জন্য সর্বক্ষণ ব্যতিব্যস্ত রাখে আমরা সেই স্বপ্নের কথাই বলি। অনেকে এটিকে জীবনের লক্ষ্য বলতে ভালোবাসেন। তবে, আমরা স্বপ্নই বলি কারণ সেটার ছবি আঁকা যায়। অধ্যাপক জাহিদ হাসান ছোটবেলায় স্বপ্ন দেখতেন বিজ্ঞানী আইনস্টাইন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন তিনিও সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবেন! হয়েছেনও। এই বাংলাদেশি বিজ্ঞানী এখন প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক। এ রকম স্বপ্নের কথা বলার জন্য আমাদের উৎসবে উপস্থিত থাকেন অনেকেই। আমাদের ধারণা, স্বপ্ন দেখতে দেখতেই সেটি পূরণের একটি প্রত্যয় তৈরি হয় শিক্ষার্থীদের মধ্যে। আর সবার মধ্যেএকই স্বপ্ন যখন অনুরণিত হয় তখন সেটি আর স্বপ্ন থাকে না, সত্যিহয়ে যায়!গণিত উৎসবের জয় হোক!