স্বপ্ন লেখো, স্বপ্ন আঁকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বলে দরকার ছয় রান! বাংলাদেশ দলের হয়ে ব্যাট করছ তুমি। সবার মনে ‘টেনশন’! পারবে তো? বল এল, তুমিও মারলে উঁচু করে। ছক্কা!!! সারা দেশে সে কী উল্লাস—এমন স্বপ্ন তো আমরা রোজই দেখি। কার্টুন দেখতে বাধা আসতে পারে, বাধা আসতে পারে বাংলাদেশের ম্যাচ দেখার সময়ও। কিন্তু স্বপ্ন দেখতে বাধা নেই। এ জন্যই মানুষ স্বপ্ন দেখে। স্বপ্ন ছুঁয়ে সবাইকে স্বপ্নও দেখায়।
তোমারও নিশ্চয় এমন হাজারো স্বপ্ন আছে। দেশ, খেলা, আকাশ-মহাকাশ-সাগর কিংবা নিজেকে নিয়ে। আর তাই তোমাদের জন্য শুরু হয়েছে হরলিকস-কিশোর আলো স্বপ্নের গল্প প্রতিযোগিতা। তোমার স্বপ্নের গল্প লিখে বা এঁকে পাঠিয়ে সেরা দুজন একজন অভিভাবকসহ যেতে পারবে সিঙ্গাপুরের ইউনিভার্সেল স্টুডিওতে, যেখানে বিশ্বের দারুণ সব গল্প নিয়ে তৈরি হয় স্বপ্নের সিনেমা। সেরা ২০টি লেখা ও আঁকা ছাপা হবে কিশোর আলোতে। আর হরলিকসের সৌজন্যে অসংখ্য পুরস্কার তো থাকছেই। জেনে নাও লেখা পাঠানোর নিয়মগুলো:
 প্রতিযোগিতায় অংশ নিতে পারবে পঞ্চম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা।
 লেখা বা আঁকার সঙ্গে পাঠাতে হবে হরলিকস ৪৫০ গ্রামের মোড়ক।
 লেখা কাগজের একপাশে লিখবে। নির্দিষ্ট শব্দসংখ্যা নেই, তবে ছোট হলে ভালো। ছবি আঁকতে পারো যেকোনো রং দিয়ে, যেকোনো আকারে। তারপর তোমার নাম, ঠিকানা, ফোন, স্কুলের নাম ও শ্রেণী লিখে পাঠিয়ে দাও এই ঠিকানায়: স্বপ্নের গল্প, কিশোর আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।