স্বপ্নের মতো ছবি তৈরিতে গুগলের সফটওয়্যার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ ব্যবহারকারীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা নিয়ে স্বপ্ন দেখার সফটওয়্যার ছেড়েছে জনপ্রিয় সার্চইঞ্জিন গুগল। সফটওয়্যারটির প্রোগ্রামিং সংকেত গুগল ডেভলপারদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এ সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারকারীরা নিজের মনের মতো স্বাপ্নিক ছবি ইন্টারনেটে দিতে পারবেন। প্রাথমিকভাবে এ ধরনের ছবির সঙ্গে #deepdream হ্যাশট্যাগও চালু করা হয়েছে। ‘ডিপ ড্রিম’ নামের এ সফটওয়্যার মুখমণ্ডল কিংবা অন্যান্য নকশার ছবিকে স্বাপ্নিক রূপ দেওয়া যাবে।
এর সাহায্যে বিভিন্ন ধরনের ছবি নিজের মনের মতো করে সাজানো যাবে। সফটওয়্যার সাধারণ ব্যবহারকারীদের চেয়ে আঁকাআঁকি করেন এমন ব্যবহারকারীদের বেশি সহায়তা করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এরই মধ্যে অনেকে সফটওয়্যারটি ব্যবহার করে নানা ধরনের ছবি দেওয়া শুরু করেছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সফটওয়্যারটির সংকেত পাওয়া যাবে https://github.com/google/deepdream ঠিকানার ওয়েবসাইটে।
দ্য গার্ডিয়ান ও দ্য টেলিগ্রাফ অবলম্বনে কাজী আলম