স্বয়ংক্রিয় হবে রাজউকের কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কার্যক্রম হবে স্বয়ংক্রিয়। এই স্বয়ংক্রিয় পদ্ধতি (অটোমেশন) সম্প্রসারণে সহায়তা করবে অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প। ই-সেবা কার্যক্রমকে আরও শক্তিশালী করার অংশ হিসেবে এ বিষয়ে এটুআই, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের মধ্যে গত শনিবার সমঝোতা চুক্তি হয়েছে। রাজউক মিলনায়তনে চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, সচিব মোহাম্মদ মঈন উদ্দিন আবদুল্লাহ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. কায়কোবাদ, রাজউকের সদস্য (উন্নয়ন ও পরিকল্পনা) মো. আবদুর রহমানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনেকেই উপস্থিত ছিলেন।
এটুআইয়ের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার, রাজউকের সদস্য (উন্নয়ন ও পরিকল্পনা) মো. আবদুর রহমান এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রহমত উল্লাহ মোহাম্মদ দস্তগীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। পরবর্তী সময়ে দিনব্যাপী কর্মশালায় বিদ্যমান সেবা কার্যক্রমসমূহের বিস্তারিত তুলে ধরা হয়।
বিজ্ঞপ্তি