স্বরূপকাঠিতে আউটসোর্সিং কর্মশালা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তিতে বিশ্বমানের কারিগরি দক্ষতা এবং সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে বৈশ্বিক গ্রামের কর্মী হিসেবে নতুন প্রজন্মকে তৈরি হওয়ার আহ্বান জানিয়েছেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। তিনি আরও বলেন, এ জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অবকাঠামো গড়ে তোলার জন্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। ৫ মে পিরোজপুরের স্বরূপকাঠি (নেসারাবাদ) উপজেলার শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে উপজেলা পরিষদ আয়োজিত ফ্রিল্যান্স আউটসোর্সিং কর্মশালার সনদপত্র বিতরণকালে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও সাউথ এশিয়ান এডুকেশন গ্রুপের সহযোগিতায় নেসারাবাদ উপজেলা পরিষদ এ কর্মশালার আয়োজন করে। খুলনা ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক নাহিদুর রহমান ও তথ্যপ্রযুক্তি পেশাজীবী সুফি ফারুক ইবনে আবুবকর কর্মশালা পরিচালনা করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন পিরোজপুর-২ আসনের সাংসদ শাহ আলম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক মো. মাহফুজুর রহমান, আইসিটি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান, নেসারাবাদ উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজিমউদ্দিন প্রমুখ। —নিজস্ব প্রতিবেদক