স্বাধীনতা দিবসে গাজীপুরে ডিজিটাল ছবির প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল ২৬ মার্চ গাজীপুরে ‘স্বাধীনতার ৪০ বছরকে ডিজিটাল ছবি দিয়ে দেখা’ শিরোনামে ডিজিটাল ছবির একটি প্রদর্শনীর আয়োজন করে মো, ইউসুফ আলী ফাউন্ডেশন পরিচালিত শতাব্দীর প্রযুক্তি ডিজিটাল আর্কাইভ। সকালে গাজীপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে এ প্রদর্শনীর উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ জেরিনা সুলতানা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন কাজী আজিম উদ্দিন কলেজের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান মহসীন মোহাম্মদ আলী, অধ্যাপক আবদুল মান্নান মোল্লা, গাজীপুর সরকারি মহিলা কলেজের অধ্যাপক ফরিদ আহমদ প্রমুখ। সভাপতিত্ব করেন মো. ইউসুফ আলী ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিচালক তাসলিমা মুজিব। দিনব্যাপী এ প্রদর্শনীতে দুর্লভ ৪৫০টি ছবি প্রদর্শিত হয়। ১৯৪৮ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত বিভিন্ন ঐতিহাসিক ছবি ডিজিটাল মাধ্যমে দেখানো হয়।