স্বাধীনতা সংগ্রামীদের সংঘবদ্ধ করার জন্য এগিয়ে এসেছিলেন-বিনোদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তর লেখ অংশ-৭
প্রিয় শিক্ষার্থী, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের ‘সঠিক উত্তরটি খাতায় লেখ’ নিয়ে নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৩
২১। সব শাস্ত্রের সার বলা হয় কোন গ্রন্থকে?
ক. গীতা খ. চণ্ডী গ. পুরাণ ঘ. বেদ
উত্তর: ক. গীতা
২২। তরিভক্ত ধ্রুবের উপাখ্যানটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
ক. কালিকাপুরাণ খ. বেদীপুরাণ
গ. ভগবদপুরাণ ঘ. ব্রহ্মপুরাণ
উত্তর: গ. ভগবদপুরাণ
২৩। উত্তান পাদের কয়জন স্ত্রী ছিলেন?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
উত্তর: ক. দুই
২৫। স্বামী প্রণবানন্দের প্রকৃত নাম কী?
ক. বিনোদ খ আনন্দ
গ. সদানন্দ ঘ. বিবেকান্দ
উত্তর: ক. বিনোদ
২৬। বিনোদের সেবাকাজে খুশি হয়ে কে প্রশংসা করেছিলেন?
ক. আচার্য জগদীশচন্দ্র বসু
খ. বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু
গ. আচার্য প্রফুল্ল চন্দ্র রায়
ঘ. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: গ. আচার্য প্রফুল্ল চন্দ্র রায়
২৭। ভগিনী নিবেদিতার জন্মস্থান কোথায়?
ক. স্কটল্যান্ডে খ. আয়ারল্যান্ডে
গ. লন্ডনে ঘ. সুইজারল্যান্ডে
উত্তর: খ. আয়ারল্যান্ডে
২৮। নিবেদিতার মৃত্যু হয় কোথায়?
ক. কোলকাতায় খ. বেলুড়ে
গ. দক্ষিণেশ্বরে ঘ. দার্জিলিংয়ে
উত্তর: ঘ. দার্জিলিংয়ে
২৯। ‘ধ্রুব’ তোমার তপস্যায় আমি মুগ্ধ হয়েছি-এ কথাটি বলেছিলেন—
ক. নারদ খ. শ্রীহরি
গ. শ্রীকৃষ্ণ ঘ. শ্রীবিষ্ণু
উত্তর: খ. শ্রীহরি।
৩০। মৃত্যুর পর ধ্রুবের স্থান হলো কোথায়?
ক. তপলোকে খ. দেবলোকে
গ. ঊর্ধ্বলোকে ঘ. ধ্রুবলোকে
উত্তর: ঘ. ধ্রুবলোকে
৩১। স্বামী প্রণবানন্দ জন্মগ্রহণ করেন কত সালে?
ক. ১৮৯৬ খ. ১৮৯৮
গ. ১৯৯৬ ঘ. ১৯৯৭
উত্তর: ক. ১৮৯৬
৩২। বিনোদের পরিচয় হয় কী হিসেবে?
ক. সন্ন্যাসী খ. তপস্বী ব্রহ্মচারী
গ. অবতার ঘ. মানব সেবক
উত্তর: খ. তপস্বী ব্রহ্মচারী
৩৩। স্বাধীনতা সংগ্রামীদের সংঘবদ্ধ করার জন্য কে এগিয়ে এসেছিলেন?
ক. আরবিন্দ খ. বিনোদ
গ. মার্গারেট ঘ. জগদ্বন্ধু
উত্তর: খ. বিনোদ
৩৪। অর্ধকুম্ভ মেলা বসে কী মাসে?
ক. ফেব্রুয়ারি খ. জুলাই
গ. জানুয়ারি ঘ. এপ্রিল
উত্তর: গ. জানুয়ারি
৩৫। ‘ভারত সেবাশ্রমের’ প্রতিষ্ঠাতা কে?
ক. স্বামী প্রণবানন্দ
খ. স্বামী বিবেকানন্দ
গ. ঋষি অরবিন্ধ ঘ. প্রভু জগদ্বন্ধু
উত্তর: ক. স্বামী প্রণবানন্দ
৩৬। ‘আহারে, বিহারে ও আলাপে সংযম অভ্যাস করবে’ —এটি কার বাণী?
ক. বিবেকানন্দের খ. নিবেদিতার
গ. প্রণবানন্দের ঘ. আনন্দময়ীর
উত্তর: গ. প্রণবানন্দের
৩৭। ভগিনী নিবেদিতার পিতার নাম কী?
ক. স্যামুয়েল খ. ইসাবিল
গ. হ্যামিলটন ঘ. ওয়েটন
উত্তর: ক. স্যামুয়েল
৩৮। নিবেদিতার শিক্ষা পদ্ধতি কেমন ছিল?
ক. জটিল খ. চিত্তাকর্ষক
গ. আবেগপূর্ণ ঘ. গতিহীন
উত্তর: খ. চিত্তাকর্ষক।

সহকারী শিক্ষক, গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল