স্বাভাবিক সাজে আকর্ষণ বেশি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাভাবিক সাজে আকর্ষণ বেশি?
স্বাভাবিক সাজে আকর্ষণ বেশি?

প্রসাধনী বা সাজসজ্জা কম হলেই নারীকে বেশি আকর্ষণীয় মনে হয়৷ পুরুষদের চার ভাগের তিন ভাগই এমন মনে করেন৷ তবে নারীরা কোনো সাজগোজ ছাড়াই নিজেদের উপস্থাপনে আগ্রহী নন৷ বরং ‘স্বাভাবিক সৌন্দর্য’ ফুটিয়ে তুলতেও তাঁরা এক ধরনের মেকআপ নিতে খরচ করেন ঘণ্টার পর ঘণ্টা!
মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক কিউভিসি পরিচালিত জরিপভিত্তিক এক গবেষণায় এসব তথ্য পাওয়া গেছে৷ জরিপে অংশগ্রহণকারী নারীদের মাত্র তিন শতাংশ বলেছেন, তাঁরা মুখমণ্ডল সব সময় সাজবিহীন রাখেন৷ অন্তত দুই-তৃতীয়াংশ নারী মেকআপসহ নিজেদের উপস্থাপনে বেশি সাচ্ছন্দ্য বোধ করেন৷ আর প্রতি সাতজনে একজন স্বীকার করেছেন, নিজেদের সৌন্দর্য সম্পর্কে বলতে গিয়ে তাঁরা সবসময় সত্যনিষ্ঠ থাকেন৷ তাঁরা যতটা মেকআপ নেন, লোকজনকে তার চেয়ে প্রায়ই কম বলে থাকেন৷ যুক্তরাজ্যের অনলাইন সাময়িকী ‘ফিমেলফার্স্ট’ এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে৷
কিউভিসির গবেষণায় অংশগ্রহণকারী ৬৮ শতাংশ নারী মনে করেন, সুন্দরভাবে নিজেদের উপস্থাপনের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে নিখুঁত ত্বক ও পরিপাটি চুল৷ সূত্র: আইএএনএস৷