স্বাস্থ্যসেবাকর্মীদের কম্পিউটার প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে দুই দিনের কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচি। এতে অংশ নিচ্ছেন উপজেলার আটটি ইউনিয়নের ৪১টি কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডাররা৷ সকালে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল বাশার মো. আসাদুজ্জামান। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সোহেল মাহমুদ। প্রশিক্ষণে কমিউনিটি হেলথ প্রোভাইডাররা কীভাবে ইন্টারনেট ব্যবহার করবেন, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কীভাবে নির্ণয় করবেন, ইন্টারনেটের মাধ্যমে গ্রামের স্বাস্থ্যসেবা সারা বিশ্বে ছড়িয়ে দেবেন কীভাবে, গর্ভবতী মায়েদের সেবা প্রদানের তথ্য কম্পিউটারে কীভাবে সংরক্ষণ করবেন ইত্যাদি শেখানো হচ্ছে৷ —শফিকুল ইসলাম, সরিষাবাড়ী প্রতিিনধি