স্বয়ংক্রিয় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের (ডিআইইউ) সব ধরনের কার্যক্রম এখন থেকে স্বয়ংক্রিয়ভাবে হবে। এজন্য বিশ্ববিদ্যালয়টিতে চালু হয়েছে কম্পিউটার-নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় ব্যবস্থা। বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে চলবে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এ পদ্ধতির উদ্বোধন করেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান।তিনি বলেন, আধুনিক শিক্ষাপদ্ধতি একটি নির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে তরুণদের তৈরি করতে হবে, যাদের নানা ধরনের কার্যক্রমে ডিজিটাল বাংলাদেশের পথে এগিয়ে যাওয়া সহজ হবে। অনুষ্ঠানে বক্তব্য দেন ডিআইইউর উপাচার্য আমিনুল ইসলাম, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার, বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. সবুর খান, কোষাধ্যক্ষ মো. ফখরে হোসেন। অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের অটোমেশনের বিভিন্ন দিকের কথা ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার বিভাগের সহকারী পরিচালক রাশেদ করিম। অনুষ্ঠানটি সরাসরি ওয়েবসাইটেও সম্প্রচার করা হয়। এ অটোমেশন সুবিধার ফলে শিক্ষার্থীরা এবং তাঁদের অভিভাবকেরা ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে ভর্তি, নিবন্ধন, ফলাফল, লাইব্রেরি সুবিধা এমনকি অর্থনৈতিক লেনদেন সম্পর্কিত তথ্য জানতে পারবেন। —নুরুন্নবী চৌধুরী