স্বয়ংক্রিয় লেনদেন সুবিধা চালু করছে আইসিএবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফি, বিলসহ অন্যান্য লেনদেন স্বয়ংক্রিয় করার উদ্যোগ নিয়েছে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)। পর্যায়ক্রমে সব ধরনের লেনদেন অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে সম্পন্ন করবে প্রতিষ্ঠানটি। এই উদ্যোগের কারিগরি ও ব্যাংকিং সহায়তায় থাকছে ব্যাংক এশিয়া লিমিটেড।
এ লক্ষ্যে ২৪ অক্টোবর রাজধানীর সিএ ভবনে এক অনুষ্ঠানে সমঝোতা স্মারক সই করে দুই প্রতিষ্ঠান। আইসিএবির সভাপতি কামরুল আবেদীন এবং ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী এই চুক্তিপত্রে সই করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিএবির সহসভাপতি মাহমুদুল হাসান, সাবেক সভাপতি আনোয়ারউদ্দিন চৌধুরী, মো. ফরহাদ হোসেন, মো. হুমায়ন কবির, কাউন্সিল সদস্য এ এফ নেছারউদ্দিন, সচিব আ খ ম রহমত উল্লাহসহ অনেকে।
বিজ্ঞপ্তি