প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কম্পিউটারে পেনড্রাইভ সংযুক্ত করার সঙ্গে সঙ্গে সাধারণত পেনড্রাইভ স্বয়ংক্রিয়ভাবে (অটোরান) খুলে যায়। ফলে ওই পেনড্রাইভে থাকা ভাইরাস সহজেই কম্পিউটারে ছড়িয়ে পড়তে পারে। ইচ্ছা করলে ‘অটোরান ইটার’ নামের সফটওয়্যারের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে পেনড্রাইভের অটোরান বন্ধ করা যায়। ১.৩৬ মেগাবাইটের এ সফটওয়্যারটি http://ziddu.com/download/9682305/autoruneater2.4www.biggani.tk.exe.html ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে নিন। এখন সফটওয়্যারটি ইনস্টল করুন। খেয়াল করুন, সবার নিচে ডানে টাস্কবারে সফটওয়্যারটির একটি আইকন চলে এসেছে। এর পর থেকে কম্পিউটারে ইউএসবি ড্রাইভ সংযুক্ত করলে অটোরান ইটার স্বয়ংক্রিয়ভাবে পেনড্রাইভের অটোরান বন্ধ করে দেবে। এ সফটওয়্যারটি যেকোনো ধরনের ইউএসবি ড্রাইভের অটোরান স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেবে এবং অটোরান ভাইরাস দূর করবে। —খালেদ মাহমুদ খান