রেইডসংবলিত সার্ভারে হার্ডডিস্কের তথ্য অন্য হার্ডডিস্কে স্বয়ংক্রিয়ভাবে ব্যাকআপ হয়। রেইড সুবিধার না থাকলেও সিংক্রোনাইজার সফটওয়্যার দ্বারা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে নেটওয়ার্ক, লোকাল বা রিমুভাল ডিস্কের দুটি ফোল্ডারের মধ্যে তথ্য (ফাইল, ফোল্ডার বা সাবফোল্ডার) স্বয়ংক্রিয়ভাবে ব্যাকআপ (সিংক্রোনাইজ) রাখা যায়। সিংক্রোনাইজ করার এমনই একটি সফটওয়্যার হচ্ছে অলওয়েজ সিংক। ৬ মেগাবাইটের মতো বিনামূল্যে এই সফটওয়্যারটি www.allwaysync.com ঠিকানার থেকে নামানো যাবে। সফটওয়্যারটি ইনস্টল করে চালু করুন। এবার ব্রাউজ করে দুটি ফোল্ডার (সিংক্রোনাইজেশন পাথ) নির্বাচন করুন। এবার ভিউ মেনু থেকে অপশনসে গিয়ে বাম পাশের প্যানেল থেকে Application-এ Start application system tray icon on system start-up নির্বাচন করে দিন এবং সদ্য তৈরি করা জবের ওপরে ক্লিক করে Automatic Synchronization-এ দরকারমতো অপশন (condition) নির্বাচন করুন। এ ছাড়া অন্যান্য তথ্য প্রয়োজনমতো তথ্য পরিবর্তন করে ওকে করুন। তাহলে কন্ডিশন অনুসারে ওই দুটি ফোল্ডারের মধ্যে তথ্য স্বয়ংক্রিয়ভাবে সিংক্রোনাইজ হবে। —মেহেদী আকরাম