স্বয়ংক্রিয়ভাবে বার্তা মুছবে ফেসবুকের অ্যাপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একশো কোটি ব্যবহারকারীর সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে অ্যাপ্লিকেশন আকারে যুক্ত হচ্ছে নতুন সুবিধা, যা নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে বার্তা মুছতে সক্ষম। এক খবরে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অল থিংস ডিজিটাল জানিয়েছে, স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনের নিজস্ব সংস্করণ পরীক্ষা চালাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। স্ন্যাপচ্যাট হচ্ছে একটি মেসেজিং অ্যাপ্লিকেশন, যা নির্ধারিত সময়ে ব্যবহারকারীর পাঠানো বার্তা স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলে এবং এ ধরনের বার্তা আর উদ্ধার করা সম্ভব হয় না।জানা গেছে, ফেসবুকের স্ন্যাপচ্যাট সংস্করণটি সহজেই ব্যবহার করা যাবে। অ্যাপ্লিকেশনটি চালু করা হলে ব্যবহারকারী সাম্প্রতিক বার্তাগুলোর একটি তালিকা দেখতে পাবেন এবং সে বার্তাগুলোতে সময় নির্ধারণ করে দেওয়ার সুবিধা থাকবে।চলতি বছরেই এ বিনামূল্যের অ্যাপ্লিকেশনটি আইফোন ও অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে চালু করতে পারে ফেসবুক।