স্বয়ংক্রিয়ভাবে মুছুন অপ্রয়োজনীয় ফাইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণত উইন্ডোজের start/run-এ গিয়ে %temp%, temp, prefetch, recent ইত্যাদি অপ্রয়োজনীয় ফাইল মুছে থাকি। তবে উইন্ডোজ এক্সপি ব্যবহারকারীরা ইচ্ছা করলে এক ক্লিকে স্বয়ংক্রিয়ভাবে এই অপ্রয়োজনীয় ফাইলগুলো মুছতে পারেন। এ জন্য ডেস্কটপে ফাঁকা জায়গায় মাউস রেখে ডান ক্লিক দিয়ে new/ text document-এ গিয়ে নোটপ্যাড খুলুন। নিচের কোডটি নোটপ্যাডে হুবহু লিখুন অথবা কপি করুন:cd\COLOR 4AECHO DELETE ALL TEMP FILESC:CD %TEMP%RMDIR /S /Q %TEMP%CD C:\WINDOWS\TEMPRMDIR /S /Q C:\WINDOWS\TEMPCD C:\WINDOWS\PrefetchRMDIR /S /Q C:\WINDOWS\PrefetchCD %TEMP%CD..CD..CD RecentDel /s /q *.*এখন File/ save as-এ গিয়ে cleanpc.bat নামের নোটপ্যাডটি সেভ করুন। খেয়াল করুন, cleanpc নামের আলাদা একটি ফাইল ডেস্কটপে তৈরি হয়েছে। ওই ফাইলে দুটি ক্লিক করলেই স্বয়ংক্রিয়ভাবে অপ্রয়োজনীয় ফাইল মুছে যাবে। —খালেদ মাহমুদ খান