স্বয়ংক্রিয়ভাবে স্কেচ আঁকবে হোয়াইটবোর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান মাইক্রোসফট সম্প্রতি একটি হোয়াইটবোর্ড তৈরি করেছে যা স্বয়ংক্রিয়ভাবে স্কেচ আঁকতে পারে।গবেষকেদের কাজে লাগে এ ধরনের ডায়াগ্রাম তৈরি ও প্রদর্শনে এ হোয়াইট বোর্ড সাহায্য করবে। এক খবরে জানিয়েছে বিবিসি।মাইক্রোসফট আয়োজিত টেকফেস্ট নামের একটি বার্ষিক অনুষ্ঠানে গবেষকেরা স্বয়ংক্রিয় স্কেচ তৈরি করতে পারে এমন হোয়াইটবোর্ড দেখিয়েছেন। গবেষকেদের ভাষ্য, হোয়াইটবোর্ডটিতে মাইক্রোসফটের পাওয়ারপয়েন্ট সফটওয়্যারের মতোই ডায়াগ্রাম আঁঁকা যায় এবং তা প্রদর্শন করা যায়। তবে, গবেষককে শুধু কম্পিউটারে তথ্য দিলেই হোয়াইট বোর্ড স্বয়ংক্রিয়ভাবে নানা স্কেচ তৈরি করে দেখাবে।মাইক্রোসফটের গবেষকেরা জানিয়েছেন, এ ধরনের হোয়াইটবোর্ডের ব্যাপক চাহিদা রয়েছে। হোয়াইটবোর্ড তৈরির কাজ এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেই মাইক্রোসফটের গবেষকেরা জানিয়েছেন।