স্মার্ট ও হুয়াওয়ের মধ্যে চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের সঙ্গে হুয়াওয়ের আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। চুক্তির আওতায় এখন থেকে বাংলাদেশের বাজারে হুয়াওয়ের ব্র্যান্ডের সব মোবাইল ব্রডব্যান্ড মডেম এবং অন্যান্য যন্ত্র বাজারজাত করবে স্মার্ট টেকনোলজিস। স্মার্টের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম এবং হুয়াও টেকনোলজিস চ্যানেল সেলস ডিরেক্টর জাস্টিন জিয়াং চুক্তিপত্রে সই করেন। —বিজ্ঞপ্তি