স্মার্ট কন্টাক্ট লেন্স আনছে গুগল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুগল গ্লাসের পর এবার একটি বিশেষ কন্টাক্ট লেন্স নিয়ে পরীক্ষা চালাচ্ছে গুগল। এই কন্টাক্ট লেন্সের মাধ্যমে চোখের পানিতে গ্লুকোজের মাত্রা নির্ণয় করা সম্ভব হবে।
গুগলের দাবি, তাদের তৈরি বিশেষ এই কন্টাক্ট লেন্স ডায়াবেটিস রোগীদের কাজে লাগবে। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের তৈরি কন্টাক্ট লেন্সে দুটি স্তর থাকবে। এই স্তরের মধ্যে ক্ষুদ্র ওয়্যারলেস চিপ ও গ্লুকোজ সেন্সর বসানো থাকবে। এই লেন্সের সঙ্গে বসানো ক্ষুদ্রাকার এলইডি লাইট চোখের পানিতে গ্লুকোজের পরিমাণ জানাবে।
একটি ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, বিশেষ এই কন্টাক্ট লেন্সটিকে ব্যবহার উপযোগী করে তুলতে এখনও অনেক কাজের প্রয়োজন হবে। তাই এটি হাতের নাগালে পেতে আরও কিছুদিন দেরি হবে।