স্মার্ট জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাইরের আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে ঘরে প্রয়োজনীয় উত্তাপ ও আলো সরবরাহের জন্য চীনের গবেষকেরা এবার তৈরি করেছেন ‘স্মার্ট জানালা’। এটি মানবদেহের জন্য ক্ষতিকর রশ্মির প্রবেশ রোধ করবে। নেচার সায়েন্টিফিক রিপোর্ট সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে চায়নিজ একাডেমি অব সায়েন্সেসের গবেষকেরা লিখেছেন, বিশেষ ধরনের ওই জানালার কাচে ব্যবহার করা হয়েছে ভ্যানাডিয়াম অক্সাইড নামের পদার্থ। এটির মধ্য দিয়ে নির্দিষ্ট মাত্রায় আলো চলাচল করে। কিন্তু সেই মাত্রা অতিক্রম করলে ওই কাচের মধ্য দিয়ে আলো প্রতিফলিত হয়। এ কারণে তেজস্ক্রিয় রশ্মির প্রবেশ ব্যাহত হয়। এ ছাড়া ‘স্মার্ট জানালার’ কাচের চারপাশে স্থাপিত সৌর প্যানেলের মাধ্যমে প্রয়োজনীয় বিদ্যুৎও পাওয়া যায়। এএফপি।