স্মার্ট টেলিভিশন তৈরি করছে লেনোভো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো সম্প্রতি টেলিভিশনের বাজারে প্রবেশ করেছে। ৫৫ ইঞ্চি মাপের এই স্মার্ট টেলিভিশনটি দিয়েই টেলিভিশন ব্যবসায় এল প্রতিষ্ঠানটি। এক খবরে রয়টার্স জানিয়েছে, বেইজিংয়ে `কে ৯১' মডেলের স্মার্ট টেলিভিশনটি ৮ মে মঙ্গলবার দেখিয়েছে প্রতিষ্ঠানটি। কম্পিউটার নির্মাতা হিসেবেই লেনোভো পরিচিত। তবে স্মার্টফোন, ট্যাবলেট কম্পিউটারও তৈরি করছে লেনোভো। এই দুই ধরনের পণ্যের উত্পাদন বাড়াতে চীনে সম্প্রতি ৮০ কোটি ডলার খরচ করে কারখানা তৈরির ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। কম্পিউটার, স্মার্টফোন, ট্যাবলেট উত্পাদনের পাশাপাশি এবারে স্মার্ট টেলিভিশন বাজারেও প্রবেশ করল লেনোভো।প্রযুক্তি বিশে্লষকেরা ধারণা করছেন, স্মার্ট টেলিভিশনের ক্ষেত্রে লেনোভোকে অ্যাপল, এলজি, স্যামসাংয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, কারণ ২০১২ থেকেই শুরু হচ্ছে স্মার্ট টেলিভিশনের যুগ।লেনোভোর থ্রিডি প্রযুক্তির `কে ৯১' মডেলের স্মার্ট টেলিভিশনটিতে ইন্টারনেট সুবিধাও থাকবে। অবশ্য এই টেলিভিশনের দাম কত হবে সে বিষয়ে কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি।