স্মার্ট দাঁত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দাঁত শুধু মানুষের মুখের শোভা বর্ধনই করে না, বরং স্বাস্থ্য সুরক্ষায়ও অপরিহার্য ভূমিকা পালন করে। কিন্তু অযত্ন-অবহেলাসহ নানা কারণে দাঁত নষ্ট হয়ে যায়। তখন অনেকে কৃত্রিম দাঁত লাগিয়ে নেন মুখে। এই কৃত্রিম দাঁতেরও রকমফের আছে। বিজ্ঞানীরা এবার উন্নতমানের কৃত্রিম দাঁত (স্মার্ট দাঁত) উদ্ভাবন করেছেন। এটি খাবার চিবানো, পানি বা অন্য পানীয় পান করা, কথা বলা অথবা কাশি দেওয়াসহ মানুষের নানা অভ্যাস শনাক্ত করতে পারবে। এভাবে এই দাঁত বিভিন্ন স্বাস্থ্যতথ্য সরবরাহ করে ইতিবাচক ভূমিকা রাখে। সুইজারল্যান্ডে ১১ সেপ্টেম্বর এক আন্তর্জাতিক সম্মেলনে গবেষকেরা এই স্মার্ট দাঁত সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। এই দাঁতে সংযুক্ত বিশেষ সংবেদীর (সেনসর) সাহায্যে ব্যক্তির স্বাস্থ্যতথ্য সংগৃহীত হয়। লাইভসায়েন্স।