স্মার্টফোন পাসওয়ার্ড হূত্স্পন্দন, খুলবে আঙুলের ছোঁয়ায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি স্মার্টফোন, ট্যাবলেট, গেম কনসোলসহ অন্যান্য ইলেকট্রনিক পণ্যের ক্ষেত্রে পাসওয়ার্ড হিসেবে হূত্স্পন্দন ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন টরন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। হূত্স্পন্দনকে পাসওয়ার্ড হিসেবে ব্যবহারের উপযোগী করতে একটি নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন তাঁরা। গবেষকদের দাবি, এ প্রযুক্তিতে হাতের আঙুলের স্পর্শেই হূত্স্পন্দনের গতি মাপা সম্ভব। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।টরন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষক ফটিনি আগ্রাফায়োটি এ প্রসঙ্গে জানিয়েছেন, ইসিজি বায়োমেট্রিকস পদ্ধতিতে মানুষের হূত্পিণ্ডের স্পন্দন শনাক্ত করা হয়। হূত্স্পন্দন-সংক্রান্ত এ প্রযুক্তি বাজারে সহজলভ্য করতে `বায়োনিম' নামের একটি প্রতিষ্ঠান তৈরি করেছেন গবেষক ফটিনি আগ্রাফায়োটি।গবেষকেরা জানিয়েছেন, কম্পিউটার, ট্যাবলেট অথবা স্মার্টফোনের নিরাপত্তার ক্ষেত্রে পাসওয়ার্ড হিসেবে হূত্স্পন্দন কাজে লাগানো যাবে। এ পদ্ধতিটি কোনো যনে্ত্র আগে থেকেই চালু রাখা হলে পাসওয়ার্ড ভুলে গেলেও কোনো সমস্যা হবে না। পাশাপাশি কেউ বিনা অনুমতিতে পণ্যটি ব্যবহার করতে পারবে না। বর্তমানে ক্ষুদ্র সেন্সর ব্যবহার করে আঙুলের স্পর্শেই হূত্স্পন্দন মাপার পদ্ধতি উদ্ভাবন করেছেন গবেষকেরা। ফলে ব্যবহারকারীর জন্য এ পদ্ধতিতে পাসওয়ার্ড হিসেবে কেবল আঙুলের স্পর্শই যথষ্টে হবে।কেবল আঙুলের স্ক্যান পদ্ধতির চেয়েও এ পাসওয়ার্ড পদ্ধতিটি নিরাপদ বলে গবেষকদের দাবি।