স্মার্টফোনের জন্য অগ্রিম ফরমাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি সি৯ প্রোর জন্য অগ্রিম ফরমাশ নেওয়া শুরু করেছে স্যামসাং বাংলাদেশ।
আগ্রহী গ্রাহকেরা ২১ ফেব্রুয়ারি পর্যন্ত www.prebookc9.com ঠিকানার ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে এবং স্যামসাংয়ের সব দোকানে স্মার্টফোনটির জন্য অগ্রিম ফরমাশ জানাতে পারবেন।
অগ্রিম ফরমাশ জানালে গ্রাহকেরা উপহার হিসেবে একটি স্যামসাং স্কুপ ব্লুটুথ স্পিকার পাবেন। স্মার্টফোনটিতে ছয় গিগাবাইট র্যাম, ১৬ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৬ ইঞ্চি পর্দা আছে। কালো ও সোনালি রঙে পাওয়া যাবে গ্যালাক্সি সি৯ প্রো। স্মার্টফোনটির দাম ৪৯,৯০০ টাকা।
বিজ্ঞপ্তি