স্মার্টফোন আনল অ্যান্ড্রয়েড নির্মাতা রুবিন

এক মাস পরীক্ষা-নিরীক্ষা শেষে অ্যান্ড্রয়েড নির্মাতা অ্যান্ডি রুবিনের প্রতিষ্ঠান এসেনশিয়াল ইনকরপোরেশন গত মঙ্গলবার তাদের প্রথম স্মার্টফোন এনেছে। পিএইচ-১ মডেলের এই স্মার্টফোনে বেশ কিছু আকর্ষণীয় সুবিধা রয়েছে। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, এই স্মার্টফোন অ্যাপল এবং স্যামসাংয়ের স্মার্টফোনের সঙ্গে প্রতিযোগিতা করবে।
প্রথম দেখায় এখানকার স্মার্টফোনের চেয়ে খুব একটা আলাদা মনে হবে না এসেনশিয়াল ফোন। কনফিগারেশনের দিক থেকে এলজি জি৬ কিংবা স্যামসাং গ্যালাক্সি এস ৮-এর সমমানের এই ফোনে রয়েছে ৫.৭ ইঞ্চি পর্দা। এ ছাড়া পর্দার ফ্রেমটি একেবারে দৃষ্টিগোচর করে সরিয়ে নেওয়া হয়েছে। সামনের ক্যামেরার চারপাশে পর্দার বিন্যাস নজর কাড়বে স্মার্টফোনপ্রেমীদের। এই ফোনে সমর্থন করবে ৩৬০ ডিগ্রি ক্যামেরা মডিউল। এতে থাকছে ৪ জিবি র্যা ম, ১২৮ জিবি বিল্টইন মেমোরি। ফোনটির পেছনে যুক্ত রয়েছে ১৩ মেগাপিক্সেল ডুয়েল আরজিবি প্লাস মনো ক্যামেরা। ফোনটির সামনে থাকছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। লোগোবিহীন পেছনের অংশটিতে থাকছে আঙুলের ছাপ গ্রহণের সেন্সর। যা দেখতে অনেকটাই গুগল পিক্সেল এবং স্যামসাং গ্যালাক্সি এস ৮-এর একটা মিশ্রণ মনে হতে পারে।
এসেনশিয়াল বলছে, এটি বাজারের সর্বাধিক পাতলা স্মার্টফোন। এতে রয়েছে তারহীন দ্রুত চার্জিং ব্যবস্থা। এর দাম রাখা হয়েছে ৭৪৯ ডলার। অ্যান্ড্রয়েডের পরিবর্তে নতুন অপারেটিং সিস্টেম এম্বিয়েন্ট পরিচালিত এই স্মার্টফোন। আইফোন ৭-এর মতো এই ফোনেও নেই হেডফোন জ্যাক। কবে থেকে স্মার্ট ফোনটি বাজারে পাওয়া যাবে তা নিশ্চিত করেনি। রুবিন ২০০৫ সালে অ্যান্ড্রয়েড উদ্যোগকে গুগলের কাছে বিক্রি করে দেন। এরপর আট বছর ধরে গুগলের হয়ে কাজ করেছেন তাঁর উদ্যোগটিকে এগিয়ে নিতে। ২০১৪ সালে গুগল ছেড়ে কাজ শুরু করেন ‘এসেনশিয়াল’ নামের প্রতিষ্ঠানটি তৈরিতে। তাঁর প্রতিষ্ঠান থেকে এল নতুন এই স্মার্টফোন। রুবিনের প্রতিষ্ঠান স্মার্টফোন ছাড়াও গ্রাহকের উপযোগী হার্ডওয়্যার ব্যবসা করবে। শাওন খান সূত্র: সিনেট