স্মার্টফোন এক্সপোর সহযোগী বিডিওএসএন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য স্মার্টফোন এক্সপোর নলেজ পার্টনার হয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। ১১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এ মেলার আয়োজক অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মেকার কমিউনিকেশন। স্মার্টফোন এক্সপোর পাশাপাশি ২৭ ফেব্রুয়ারি থেকে পাঁচ দিনের ল্যাপটপ মেলা এবং ২২ ফেব্রুয়ারি থেকে চার দিনের ইন্টারনেট মেলা আয়োজন করবে মেকার কমিউনিকেশন যার সঙ্গে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে থাকবে বিডিওএসএন।সহযোগী প্রতিষ্ঠান হিসেবে সম্প্রতি মেকার কার্যালয়ে বিডিওএসএনের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলেই জানিয়েছে বিডিওএসএন।