স্মার্টফোন ওজন কমায়?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়তি ওজন কমানোর জন্য স্মার্টফোনের কিছু অ্যাপ (অ্যাপলিকেশন) ব্যবহার করা হয়। কিন্তু এগুলো সব সময় ঠিকঠাক কাজ না-ও করতে পারে। ব্যবহার করার মাঝপথে বাদ দেওয়ার কারণেই এমনটা ঘটে বলে যুক্তরাষ্ট্রে নতুন এক গবেষণায় জানানো হয়েছে। এ গবেষণা প্রতিবেদন অ্যানালস অব ইন্টারনাল মেডিসিন সাময়িকীতে প্রকাশিত হয়েছে। স্থূলতা সমস্যায় আক্রান্ত ২১২ জনের ওপর ছয় মাস ধরে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। তাদের অর্ধেকে এ সময় ওজন কমাতে স্মার্টফোনে ‘মাই ফিটনেস পল’ অ্যাপটি ব্যবহার করে। বাকিদের অন্য যেকোনো পদ্ধতি গ্রহণ করতে বলা হয়। ছয় মাস পর দেখা যায়, অ্যাপটি ব্যবহারকারীদের ওজন অন্যদের চেয়ে খুব একটা কমেনি। আইএএনএস।