স্মার্টফোন-কম্পিউটার'উবুন্টু এজ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উবুন্টু এজ
উবুন্টু এজ

‘সুপারফোন’ নামে শক্তিশালী একটি স্মার্টফোন তৈরি করতে পারে উবুন্টুর ব্যবসায়িক স্পনসর ক্যানোনিকাল।সম্প্রতি উবুন্টু নির্মাতা প্রতিষ্ঠান ক্যানোনিকাল তহবিল সংগ্রহের উদ্দেশ্যে একটি ক্রাউডফান্ডিং সাইট চালু করেছে। লন্ডন ভিত্তিক এ প্রতিষ্ঠানটি উবুন্টু অপারেটিং সিস্টেমনির্ভর ৪০ হাজার স্মার্টফোন তৈরির লক্ষে এক মাসে ৩২ মিলিয়ন মার্কিন ডলার তহবিল সংগ্রহ করতে চায়। জনপ্রিয় ওপেনসোর্স বা মুক্ত অপারেটিং সিস্টেম উবুন্টু-নির্ভর স্মার্টফোনটির নাম হবে ‘উবুন্টু এজ’। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন। বাজার বিশ্লেষকেরা অবশ্য ক্যানোনিকালের এ প্রচেষ্টার পূর্বাভাস হিসেবে জানিয়েছেন, ক্যানোনিকাল তহবিল তৈরিতে সফল হলেও বাজারে অন্যান্য অপারেটিং সিস্টেমের সঙ্গে তুমুল প্রতিযোগিতার মুখে পড়তে হবে। অবশ্য ক্যানোনিকাল এ চ্যালেঞ্জ গ্রহণ করে জানিয়েছে, উবুন্টু নির্ভর স্মার্টফোন তৈরির উদ্যোগ সফল হলে ২০১৪ সালের মে মাসের মধ্যেই বিনিয়োগকারীরা স্মার্টফোন বুঝে পাবেন। ক্যানোনিকাল আরও জানিয়েছে, লিনাক্স ভিত্তিক উবুন্টু অপারেটিং সিস্টেম স্মার্টফোনের অন্যান্য অপারেটিং সিস্টেমের তুলনায় আলাদা হবে কারণ এতে ডেস্কটপ কম্পিউটারের মত অ্যাপ্লিকেশন ব্যবহার করা যাবে এবং স্মার্টফোনে কম্পিউটার সফটওয়্যার ইনস্টল হবে। অর্থাত্ স্মার্টফোনই হবে কম্পিউটার। এই অপারেটিং সিস্টেম এত ব্যবহার-বান্ধব ও সহজ যে এতে আলাদা করে হোম বাটনের প্রয়োজন পড়বে না। ক্যানোনিকালের প্রতিষ্ঠাতা মার্ক সাটলওর্থ উবুন্টু স্মার্টফোন সম্পর্কে জানিয়েছেন, সাড়ে চার ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত উবুন্টুর স্মার্টফোন তৈরি হবে অ্যালুমিনিয়াম অক্সাইডের ক্রিস্টাল বা স্যাফায়ার দিয়ে। এতে থাকবে চার গিগাবাইট র্যাম, উন্নত প্রসেসর আর ১২৮ গিগাবাইটের বেশি তথ্য ধারণ সুবিধা। এ ছাড়া অ্যান্ড্রয়েডের বিকল্প হিসেবে উবুন্টু ব্যবহার করা যাবে। স্মার্টফোনটি হবে ডুয়াল বুটের।

উবুন্টুর ব্যবসায়িক স্পনসর ক্যানোনিকাল চলতি বছরের জানুয়ারি মাসে উবুন্টু নির্ভর স্মার্টফোন ইন্টারফেসের ঘোষণা দিয়েছিল। চলতি বছরের ৮ জানুয়ারি লাসভেগাসে অনুষ্ঠিত সিইএস মেলায় স্মার্টফোনের জন্য উবুন্টু অপারেটিং সিস্টেম প্রদর্শন করছিল ক্যানোনিকাল।

ওপেন সোর্স অপারেটিং সিস্টেম হিসেবে ডেস্কটপের বাইরে কোনো পণ্যের জন্য এটাই ছিল উবুন্টুর প্রথম অপারেটিং সিস্টেম।

গত বেশ কয়েক বছর ধরেই টাচ প্রযুক্তির স্মার্টফোনের জন্য উবুন্টুর অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করছে ক্যানোনিকাল।

এর আগে ২০১১ সালে উবুন্টু প্রতিষ্ঠাতা মার্ক সাটলওর্থ টিভি, ট্যাবলেট এবং মোবাইল ডিভাইসে উবুন্টু আনার এক পরিকল্পনার কথা জানিয়েছিলেন। লিনাক্সের ওপেন সোর্সভিত্তিক অপারেটিং সিস্টেম উবুন্টুকে টিভি, ট্যাবলেট ও স্মার্টফোনে আনতে বিভিন্ন হার্ডওয়্যার নির্মাতা সঙ্গে আলোচনা করছেন তিনি। ইতিমধ্যে উবুন্টু-নির্ভর টেলিভিশনের জন্য ক্লাউড প্রযুক্তির অবকাঠামো তৈরিতে সফল হয়েছে ক্যানোনিক্যাল।

বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, উবুন্টুনির্ভর স্মার্টফোনকে বাজারে আইফোন, অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন, উইন্ডোজনির্ভর স্মার্টফোন ও ব্ল্যাকবেরির সঙ্গে প্রতিযোগিতার মুখে পড়তে হবে।

যে সাইটটিতে উবুন্টুর তহবিল সংগ্রহ করার কাজ চলছে সে সাইটটির লিংকটি হচ্ছে

http://www.indiegogo.com/projects/ubuntu-edge