স্মার্টফোন কিনলেই উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্মার্টফোন ও ট্যাব মেলায় স্মার্টফোন দেখছেন দর্শনার্থীরা। ছবি: সংগৃহীত।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্মার্টফোন ও ট্যাব মেলায় স্মার্টফোন দেখছেন দর্শনার্থীরা। ছবি: সংগৃহীত।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্মার্টফোন ও ট্যাব মেলার দ্বিতীয় দিন চলছে আজ। শুক্রবার ছুটির দিনে অনেকেই মেলায় আসছেন স্মার্টফোন দেখতে ও কিনতে। দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাব মেলায় ছাড়ে মিলছে। মেলা শেষ হচ্ছে কাল শনিবার।

মেলায় ঘুরে দেখা যায়, বিভিন্ন স্টলের সামনে ভিড় করে স্মার্টফোন ও ট্যাবের ফিচার দেখছেন দর্শনার্থীরা। অনেকেই কিনছেন পছন্দের স্মার্টফোন। মেলায় বিভিন্ন ব্র্যান্ডের স্টলে বিক্রয়কর্মীরা ক্রেতাদের পণ্য সম্পর্কে তথ্য জানাচ্ছেন।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্মার্টফোন ও ট্যাব মেলায় স্মার্টফোন দেখছেন দর্শনার্থীরা। ছবি: সংগৃহীত।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্মার্টফোন ও ট্যাব মেলায় স্মার্টফোন দেখছেন দর্শনার্থীরা। ছবি: সংগৃহীত।

মেলায় ট্যাবের খোঁজে কয়েকটি স্টলে ঘুরছিলেন উজ্জ্বল হোসেন। রামপুরা থেকে আসা উজ্জ্বল জানালেন, ছেলের জন্য ট্যাব কিনবেন। মেলায় এসেছেন ছাড়ে ভালো মানের ট্যাব দেখতে। ৫ হাজার থেকে ১৫ হাজারের মধ্যে ট্যাব মেলায় দেখেছেন তিনি। একটু ঘুরেফিরে দাম যাচাই-বাছাই করে ট্যাব কেনার ইচ্ছা তাঁর।

মিরপুর থেকে স্ত্রীকে নিয়ে মেলায় এসেছেন রাশেদ। বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন দেখছেন। রাশেদ বললেন, এখানে তো নানা দামের ও ধরনের স্মার্টফোন দেখছেন। কিন্তু তার বাজেটের তুলনায় পছন্দের স্মার্টফোনের দাম কিছুটা বেশি। তাই সব স্টল ঘুরেফিরে দেখে পরে কিনবেন বলে জানালেন।

মেলাফেরত ক্রেতাদের কাছে স্মার্টফোন বিক্রিসংক্রান্ত তথ্য সংগ্রহ করে রাখছে মেলার আয়োজক এক্সপো মেকার কর্তৃপক্ষ। আজ শুক্রবার এখন পর্যন্ত মেলায় তিন হাজার তিন শর বেশি স্মার্টফোন বিক্রি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার বিক্রি হয় এক হাজার সাত শ।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্মার্টফোন ও ট্যাব মেলায় স্মার্টফোন দেখছেন দর্শনার্থীরা। ছবি: সংগৃহীত।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্মার্টফোন ও ট্যাব মেলায় স্মার্টফোন দেখছেন দর্শনার্থীরা। ছবি: সংগৃহীত।

মেলার আয়োজক এক্সপো মেকারের ‘কৌশলগত পরিকল্পনাকারী’ মুহম্মদ খান বলেন, ‘মেলা আজ শুক্রবার জমে উঠেছে। সকাল থেকে বিপুলসংখ্যক দর্শক মেলায় এসেছেন। মেলায় স্মার্টফোন বিক্রি হয়েছে বিস্তর। মেলায় প্রতিটি ব্র্যান্ডের পক্ষ থেকেই ছাড় আর উপহার দেওয়ার ঘোষণা দেওয়ায় এবারের স্মার্টফোন মেলা ভালো হচ্ছে।’

মেলায় রয়েছে স্যামসাং, হুয়াওয়ে, সিম্ফনি, উই, অপো, শাওমি, সনি, আসুস জেনফোন, নকিয়া, লাভা, মাইক্রোম্যাক্স, লেনোভো, ডিসিএল, উইনম্যাক্স, গ্যাজেট অ্যান্ড গ্যাজেট, ডিটেল, এডাটা, আজকের ডিলসহ বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠান।

স্যামসাংয়ের তিনটি নতুন স্মার্টফোন এসেছে মেলায়। প্রতিষ্ঠানটির গ্যালাক্সি এস ৮, এস ৮ প্লাস কিনলে পাওয়া যাচ্ছে ১০ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত মূল্যছাড়। গ্যালাক্সি জে ২ কিনলে একটি টি-শার্ট। গ্যালাক্সি জে ৭ ও এ সিরিজের ফোনের সঙ্গে মিলবে ব্যাকপ্যাক। এ ছাড়া রয়েছে টিভি ও ফ্রিজ জেতার সুযোগ। মেলার প্রথম দিনে দুই হাজার টাকায় স্মার্টফোন অফার দিয়ে দর্শনার্থীদের আকর্ষণ করে স্যামসাং।

চীনের অ্যাপল খ্যাত শাওমির ফ্লাগশিপ ফোন এমআই ৬-এর দেখা মিলছে মেলায়। উপহার হিসেবে হ্যান্ডসেটটির সঙ্গে রয়েছে টি-শার্ট, ওয়াটার পট ও ৫ হাজার মিলি অ্যাম্পিয়ারের পাওয়ার ব্যাংক। এমআই মিক্স কিনলে নিশ্চিত উপহার হিসেবে মিলছে এমআই ব‍্যান্ড-২ ও ৬ হাজার টাকা মূল‍্যছাড়। রেডমি ৪এ এবং ৪ এক্স ফোনের সঙ্গে পাওয়া যাচ্ছে ওয়াটার পট। এ ছাড়া মেলায় শাওমির যেকোনো ফোন কিনলে থাকছে স্ক্র্যাচ কার্ড।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্মার্টফোন ও ট্যাব মেলায় স্মার্টফোন দেখছেন দর্শনার্থীরা। ছবি: সংগৃহীত।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্মার্টফোন ও ট্যাব মেলায় স্মার্টফোন দেখছেন দর্শনার্থীরা। ছবি: সংগৃহীত।

সিম্ফনির যেকোনো হ্যান্ডসেটে থাকছে ৫ শতাংশ ছাড়। এ ছাড়া হেলিও এস ২৫, এস ২০ এবং এস ১০-এর সঙ্গে পাওয়া যাচ্ছে ব্যাকপ্যাক এবং হেলিও এস ২ মডেলের হ্যান্ডসেটটির সঙ্গে মিলবে টি-শার্ট এবং চাবির রিং। সিম্ফনি জেড ৮ এর সঙ্গে পাওয়ার ব্যাংক, জেড৯-এ ব্যাকপ্যাক এবং সিম্ফনি পি৯-এর সঙ্গে একটি ব্লুটুথ স্পিকার পাওয়া যাচ্ছে। সিম্ফনির অন্যান্য হ্যান্ডসেট মডেলে পাওয়া যাচ্ছে টি-শার্ট ও মগ।

আসুসের ফোন কিনলে লটারিতে ঢাকা-কক্সবাজারের এয়ার টিকিট ও পাঁচ তারকা হোটেলে তিন দিন দুই রাত থাকার সুবিধা জেতার সুযোগ রয়েছে। জেনফোন ৩ ম্যাক্স মডেলের ফোনটি কিনলে পাওয়া যাবে ব্যাকপ্যাক। জেনফোন লাইভে মিলবে ১ হাজার টাকা মূল‍্যছাড় ও একটি গিফট বক্স। জেনফোন গো কিনলে পাওয়া যাচ্ছে টি-শার্ট।

লাভা মোবাইলের এ৩, আর ১ এবং এ৩ মিনি মডেলের ফোন কিনলে পাওয়া যাচ্ছে ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার অটোগ্রাফ সংবলিত ব্যাট। এ ছাড়াও থাকছে প্রতিটি স্মার্টফোনের সঙ্গে মূল্যছাড় ও উপহার।

অপো এফ থ্রি প্লাস ফোনে উপহার হিসেবে থাকছে ব্লুটুথ স্পিকার। অপো এফথ্রি ও এ৫৭ ফোনের সঙ্গে থাকছে গিফটবক্স। অপোর স্টলে লটারি করে মেলা চলাকালীন প্রতি দুই ঘণ্টায় একজনকে এই স্পিকার দেওয়া হচ্ছে।

মেলায় হুয়াওয়ের স্মার্টফোন কিনলে ক্রেতারা পাবেন সর্বোচ্চ ১০ শতাংশ ছাড়। হুয়াওয়ে মিডিয়া প্যাড টি১-৭ মডেলের ট‍্যাব কিনলে পাওয়া যাচ্ছে ৫০০ টাকা ছাড়, একটি ফ্লিপ কভার ও ১৬ জিবি মেমোরি কার্ড। মিডিয়া প্যাড টি১-৮ ট‍্যাবের সঙ্গে মিলছে এক হাজার টাকা ছাড়, একটি ফ্লিপ কাভার ও ১৬ জিবি এসডি কার্ড। এ ছাড়া অরিজিনাল অ্যাকসেসরিজে পাওয়া যাচ্ছে ২০ শতাংশ ছাড়।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্মার্টফোন ও ট্যাব মেলায় স্মার্টফোন দেখছেন দর্শনার্থীরা। ছবি: সংগৃহীত।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্মার্টফোন ও ট্যাব মেলায় স্মার্টফোন দেখছেন দর্শনার্থীরা। ছবি: সংগৃহীত।

উই ‘বাই ওয়ান গেট ওয়ান’ নামের একটি বিশেষ সুবিধা দিচ্ছে ক্রেতাদের। তাদের নির্দিষ্ট মডেলের কয়েকটি স্মার্টফোন কিনে পাওয়া যাবে আরেকটি স্মার্টফোন। এ ছাড়া বিভিন্ন উপহারও রয়েছে তাদের স্মার্টফোনে। মেলায় ৫০০ টাকা ছাড় দিচ্ছে নকিয়া। ৬০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত মূল্যছাড় রয়েছে ডিসিএলের মোবাইল ফোনে।

প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। মেলার প্রবেশমূল্য ২০ টাকা। এই আয়োজনে সহযোগিতা করছে টেকশহর ডটকম, স্যামসাং, হুয়াওয়ে, সিম্ফনি, উই, অপো, শাওমি, সনি র‍্যাংগস, এডেটা ও পিপলস রেডিও।

মেলা উপলক্ষে স্মার্টফোন ও ট্যাব এক্সপোর অফিশিয়াল ফেসবুক পেজে ‘স্মার্ট চ্যাম্প কুইজ কনটেস্ট’-এর আয়োজন করা হয়েছে। এতে বিজয়ীরা হুয়াওয়ে, মাইক্রোম্যাক্স, লাভা ও লেনোভোর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার পাবেন। মেলার তিন দিন সিম্ফনি মোবাইলের সৌজন্যে ‘সেলফি বাজ কুইজ কনটেস্ট’-এ পুরস্কার জেতার সুযোগও রয়েছে।