স্মার্টফোন কিনে চেলসির খেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই ঈদে, যেকোনো স্যামসাং স্মার্টফোনের যেকোনো একটি কিনলেই ২০ জন ভাগ্যবান বিজয়ী লন্ডনে গিয়ে বিশ্বখ্যাত ফুটবল দল চেলসি এফসির একটি ম্যাচের টিকিট পেতে পারেন। সম্প্রতি এ কার্যক্রমের উদ্বোধন করেন স্যামসাং বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সি এস মুন, মহাব্যবস্থাপক এস এইচ সং, মোবাইল বিভাগের প্রধান হাসান মেহদী এবং ট্রান্সকম মোবাইল লিমিটেডের সিওও আরশাদ হক। এ কার্যক্রমের অংশ হিসেবে স্মার্টফোনগুলোর যেকোনো একটি কিনলেই সব গ্রাহকের জন্য নিশ্চিত পুরস্কার হিসেবে থাকছে চেলসি এফসির আকর্ষণীয় টি-শার্ট। —বিজ্ঞপ্তি